অর্থনীতি

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াট

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াট

ছবি: সংগৃহীত

দেশে গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতার তুলনায় প্রকৃত উৎপাদন অনেক কম। বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন হচ্ছে ৪ থেকে ৫ হাজার মেগাওয়াট।

শনিবার ১০ অক্টোবর জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট। এর বিপরীতে প্রকৃত উৎপাদন হচ্ছে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট।

এ ছাড়া তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট। তবে এসব কেন্দ্র থেকে প্রকৃত উৎপাদন হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেগাওয়াট।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের এই চিত্র তুলে ধরা হয়।

বিষয়:উৎপাদন সক্ষমতা তরল জ্বালানি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…