চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরার জাসদ নেতা আতিয়ার জোয়ার্দ্দারের আকস্মিক মৃত্যু

জাহিদ রহমানজাহিদ রহমান
৫:২১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
জনপদ, মাগুরা
A A

মাগুরা জেলা জাসদের সহ-সভাপতি এবং শালিখা উপজেলার জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দ্দার (৭০) স্ট্রোকজনিত কারণে শালিখার আড়পাড়াতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ আতিয়ার রহমান জোয়ার্দ্দার আড়পাড়া বাজারে ঔষধ কিনতে আসেন। এসময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি শালিখা উপজেলার তালখড়ি শাপলাট গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ জোহরের নামাজের পর শাপলাট স্কুল সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় আওয়ামী লীগ, জাসদের নেতাকর্মীসহ স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, মাগুরা জেলা যুবজোটের সভাপতি সাংবাদিক-নাট্যকার শামীম শরীফ, শালিখা উপজেলা জাসদের সহসভাপতি আলীম হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আতিয়ার রহমান জোয়ার্দ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক-গবেষক জাহিদ রহমান, সাংবাদিক আবু বাসার আখন্দ, সুরসপ্তক মাগুরা, মাগুরা জেলা যুবজোট, মাগুরা জেলা নারী জোট, জেলা জাসদ ছাত্রলীগ। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন শ্রীপুর উপজেলা জাসদেন সভাপতি (ভারপ্রাপ্ত) এবং সাধারণ সম্পাদক নুরুল আমীন।

উল্লেখ্য, আতিয়ার রহমান জোয়ার্দ্দার জাসদের জন্মলগ্ন থেকেই দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি একাধিকবার মশাল প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিয়ার জোয়ার্দ্দারজাসদজাসদ নেতানেতামাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT