চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার হঠাৎ কলেরার প্রাদুর্ভাব, দেয়া হবে ২২ লাখ ভ্যাকসিন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৬ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন প্রেস ব্রিফিং, স্বাস্থ্য কর্মকর্তারা cholera vaccination আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হঠাৎ কলেরা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠী, বান্দরবানের এক ইউনিয়ন ও কক্সবাজারের ৫ ইউনিয়নে কলেরা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ২২ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার টিটু চন্দ্র শীল এসব তথ্য জানান।

টিটু চন্দ্র শীল বলেন, ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেয়া হবে ভ্যাকসিন। ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন রোহিঙ্গা এবং ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ স্থানীয় জনগোষ্ঠীর মাঝে দেওয়া হবে এই ভ্যাকসিন।

Banglabid

ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, ক্যাম্পেইনে জেলার ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জন স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। যারমধ্যে স্থানীয় জনগোষ্ঠী ৪ লাখ ৭ হাজার ৯৯৭ জন এবং রোহিঙ্গা ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া উপজেলার সকল ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পুরাতন ১ নম্বর ওয়ার্ডের এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। এরমধ্যে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৭৩টি টিমে কাজ করবে ৭৪৪ জন স্বেচ্ছাসেবক। তারা প্রতিদিন কমপক্ষে ৩০০ জনকে টিকা খাওয়াবে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এক হাজার ৬০৫টি টিমের তিন হাজার ২১০ জন স্বেচ্ছাসেবক। তারাও প্রতিদিন ৩০টি বাড়ি পরিদর্শন করে টিকা খাওয়াবে।

Reneta

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফয়সাল মাহমুদ ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২২ লাখ কলেরা ভ্যাকসিনকক্সবাজারকলেরা ভ্যাকসিনকলেরার প্রাদুর্ভাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন, এসআইসহ ২ পুলিশ বরখাস্ত

পরবর্তী

মাঠে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার তামিমের সঙ্গে আলাপরত একজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ছবি, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT