চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুদান গুরুংয়ের বিক্ষোভ

নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুদান গুরুংয়ের বিক্ষোভ

সম্প্রতি ‘জেন-জি’ নামে তরুণদের বিক্ষোভের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সুশীলা কার্কির পদত্যাগের দাবি জানিয়েছে তরুণদের বড় অংশ সুদান গুরুংয়ের দল।

রোববার ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দলটি বিক্ষোভ করে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বলে জানিয়েছে দেশটির একটি স্থানীয় সংবাদ মাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, সুদান গুরুং হলেন তরুণদের আন্দোলনের প্রথম সারির নেতা। তিনি যুবকেন্দ্রিক এনজিও হামি নেপালের সভাপতি। এছাড়াও ৩৫ বছরের এই যুবক তৃণমূলের একজন নেতা।

গুরুং স্পষ্ট সতর্কতা উচ্চারণ করে বলেন, যদি তরুণদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তবে তারা আবারও রাস্তায় নামবে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তার কথায়, ‘আমরা চাইলে যেখান থেকে তুলেছি, সেখান থেকেই এই সরকারকে নামিয়ে আনব।

এদিকে, প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী আরিয়াল স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। এরআগে তিনি অর্থমন্ত্রী হিসেবে রামেশ্বর খানাল এবং জ্বালানিমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিংকে নিয়োগ দিয়েছেন।

এছাড়াও কার্কি ইতিমধ্যেই সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেছেন।

Reneta

রোববার সকালে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠনের জন্য আলোচনা শুরু করেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ সর্বাধিক ১১ জন সদস্য থাকবে। এর অর্থ হল ইতোমধ্যেই নিযুক্ত মন্ত্রীদের অন্যান্য মন্ত্রণালয়ও দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, কেপি শর্মা অলি পদত্যাগ করার পর কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কার্কি শপথ নেওয়ার পরপরই, প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয় এবং ৫ মার্চ নতুন নির্বাচন ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিনেপালনেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিসুদান গুরুং
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT