চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ চান ইবি শিক্ষার্থীরা

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৩:৫৮ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিশাল সমাবেশ ও আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা করেছেন ইবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লা। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৪টি সংস্কার প্রস্তাবনায় প্রায় অর্ধশত দাবি উত্থাপন করা হয়। এসময়ে লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সভা  হয়।

এসময় উপস্থিত ছিলেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালনকরা অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Banglabid

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের নানান শিক্ষা সংস্কারের বিষয় তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান। শিক্ষা সংস্কারের মধ্যে অন্যতম হলো, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, নির্দিষ্ট একটি পরিচয়পত্রের মাধ্যমে ক্যাম্পাসে সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন, বিভাগসমূহের জন্য পর্যাপ্ত ক্লাসরুম নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার মান উন্নয়ন করা, প্রত্যেক বিভাগের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা সম্পন্নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন তারা।

এসময়ে শিক্ষার্থীরা বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে এরকম লেজুড়বৃত্তিক রাজনীতিতে নির্যাতিত হয়েছি দিনের পর দিন। বাক স্বাধীনতা হারিয়েছি, হারিয়েছি লেখার স্বাধীনতাও। আমার ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া আজকের এই স্বাধীন দেশে আমরা আগের মতো নির্যাতিত হতে চাইনা। তাই এই বিশ্ববিদ্যালয়ে আমরা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং আমি এখানকার উপাচার্য হয়েছি। আমার কাজ হবে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা। সেজন্য সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার মাধ্যমে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।

Reneta

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা যেসব সংস্কারের দাবি তুলে ধরেছেন তাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক। শিক্ষার্থীদের সকল দাবী এবং বৈষম্যের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করা হবে। এই স্বাধীন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে একই ভাবে মূল্যায়ন করা হবে।

উপাচার্য বলেন, আমি দায়িত্ব পালনের জন্য এসেছি। এখানে আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য কাজ করাতে। আমি তোমাদের আশাহত করবো না। আমি তোমাদেরই ভাইস চ্যান্সেলর। আমি প্রতিদিন তোমাদের মুখ দেখতে চাই। তোমাদের সাথে কথা বলে এই সংস্কার করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির বরিশালের আদালত পরিদর্শন

পরবর্তী

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

পরবর্তী
আশুলিয়ায় গুলিবিদ্ধ শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেনের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এসেই টপাটপ উইকেট নিলেন সাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT