অপরাধ

ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

হাসপাতালের বিছানায় রোগী ও নার্সের উপস্থিতি, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নার্স রোগীর পাশে দাঁড়িয়ে আছেন, হাসপাতালের ICU কক্ষে চিকিৎসা কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব শক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে  শিক্ষার্থীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার কাঁঠালতলা এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ওই শিক্ষকের নাম উৎপল কুমার।

পুলিশ জানায়, রোববার দুপুরে ওই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পূর্ব শক্রতার জের ধরে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।  আজ সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের ওটি ইনচার্য নাসির উদ্দিন।

খবর পেয়ে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত ওই কলেজ শিক্ষকের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই এমদাদুল হক বলেন, শিক্ষককে খুনের ঘটনায় আসামীদের আটকের চেষ্টা চলছে।

অপরদিকে, সাভারের হেমায়েতপুর ও ঢাকার ধামরাই থেকে এক শিক্ষার্থীসহ তিন জনের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…