কিশোরগঞ্জ

মাইক্রোবাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

একজন স্কুল শিক্ষার্থী মোবাইল ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্কুল শিক্ষার্থী সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে আছে, মোবাইল ফোন ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মুস্তাকিম ভূইয়া (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৬ মে) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম ভূইয়া চন্ডিপাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে। সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে স্কুলছাত্র মুস্তাকিমকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানায় পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস চালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা স্কুল ছাত্র নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…