‘ছাত্র উপদেষ্টাদের কেউ তরুণদের নতুন দলের হাল ধরতে পারেন’
ছাত্র উপদেষ্টাদের সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন, উপস্থিত দর্শক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ছাত্রদের নতুন দলের প্রধান কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোন উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন। তিনি আরো জানান, চলতি মাসের শেষ সপ্তাহে অত্মপ্রকাশ করবে তরুণদের এ দল। জনমত জরিপে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টি নামে দল গঠনের বিষয়ে মতামত আসছে। প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেওয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্তা শারমিন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






