চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও মেক্সিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্ক ও মেক্সিকোতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্ম ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক ও মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। পৃথিবীর দুই প্রান্তের এই দুই দেশে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। 

বুধবার এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, বুধবার তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে।

Banglabid

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার (১.২৪ মাইল) গভীরে ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

ভূমিকম্পটি ইস্তানবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে দুজসে প্রদেশের গোলকায়া শহরে কেন্দ্রীভূত হয়েছিল। এটি ইস্তানবুল এবং রাজধানী আঙ্কারায় অনুভূত হয়েছে।

এদিকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মঙ্গলবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

Reneta

ইউএসজিএস আরও জানিয়েছে, বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরে ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

দু’দিন আগে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে মৃতের সংখ্যা ২৬৮ ছাড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। প্রাণঘাতী এই ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কমেক্সিকোশক্তিশালী ভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়ন অর্জন ও মানুষের সমস্যা সমাধানে ভূগোল: বিশেষজ্ঞরা

পরবর্তী

এ্যাটর্নী জেনারেল অফিসের পিয়ন রুবেলের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা

পরবর্তী
অফিসে বসে তদন্ত কর্মকর্তা সোনালী ব্যাংকের মামলার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ্যাটর্নী জেনারেল অফিসের পিয়ন রুবেলের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা

স্মার্ট নারী হ্যাট পরা, সুন্দর হাসি, গ্রীষ্মকালীন পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে নায়িকা বানাবেন আলিয়া?

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT