চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠলো ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলের কাছাকাছি এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন গবেষণা সংস্থা ফিভলক্স।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের পর ফিলিপাইনসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফিভলক্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাবাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় এলাকার উপকূলে যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্ক করেছে।

সংস্থার আরও জানায়, ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে বসবাসকারী মানুষ যেন অবিলম্বে উঁচু স্থানে আশ্রয় নেয় বা স্থলভাগের আরও গভীরে চলে যায়, কারণ স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

Reneta

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনে ১ থেকে ৩ মিটার পর্যন্ত ঢেউ হতে পারে। ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলেও ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ফিলিপাইনের দাবাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় এক সম্প্রচারমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।

প্রভাবিত এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এই ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইন গত এক দশকের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের মুখোমুখি হয়, যেখানে সেবু দ্বীপে ৭২ জন নিহত হন। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত একটি দেশ, যেখানে প্রতি বছর গড়ে ৮০০টিরও বেশি ভূমিকম্প হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ দশমিক ৬ মাত্রাফিলিপাইনশক্তিশালী ভূমিকম্পসুনামি সতর্কতা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT