পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে জোরালো ও সক্রিয় ভূমিকা রাখা সংগঠন তমদ্দুন মজলিস। পাকিস্তান সরকার প্রতিশ্রুতি বজায় না রেখে বাঙালিকে নানাভাবে দমন করতে শুরু করায় সোচ্চার হয়ে ওঠে সংগঠনটি। বাংলা ভাষা আন্দোলনকে ঘিরে তমদ্দুন মজলিস যে অবস্থান নেয় তাতে সে সময়ের পূর্ব-পাকিস্তানের সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে।






