বাংলাদেশ

ঢাকাসহ সাত জেলায় ঝড়ের পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাসের জন্য ঝড়ের আশঙ্কাজনক মেঘমালা ও ঝড়ো বাতাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের পূর্বাভাসের জন্য আকাশে ঝড়ো বাতাস ও মেঘের দৃশ্য, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই কথা জানানো হয়।

ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিষয়:ঝড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…