সংখ্যালঘুদের অস্তিত্ব সুরক্ষায় আইন প্রনয়ন ও কমিশন গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে সংখ্যালঘু ঐক্যমোর্চা। কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দেয় তারা। সম্প্রতি সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা এবং অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানানো হয়। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।






