বাংলাদেশ

আশুরার দিনে ধারালো অস্ত্র-লাঠি-আতশবাজি নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা

আশুরার দিনে ঢাকায় ব্যাপক জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুরার দিনে ঢাকায় ব্যাপক জনসমাগম, লাঠি, অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় আয়োজিত তাজিয়া মিছিলে যে কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি এবং আতশবাজি বা পটকা বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তি দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। এতে কোনো কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা ধর্মপ্রাণ মানুষের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোও হয়ে থাকে, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

বিষয়:ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…