চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফলতার স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
কৃষি, জনপদ, জয়পুরহাট
A A
বাণিজ্যিক স্ট্রবেরি চাষের জন্য কৃষকেরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলার দেবরাইল গ্রামের কৃষক নাজমুল হোসেন বাণিজ্যিকভাবে ষ্ট্রবেরি চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন।  

বাসস’র প্রতিবেদনে বলা হয়, দেবরাইল গ্রাম ঘুরে কৃষক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য ফসল চাষে তেমন লাভ না হওয়ায় এবার স্থানীয়  বেসরকারি উন্নয়ন সংস্থা “জাকস ফাউন্ডেশনের” কারিগরি সহাতায় দুই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন তিনি।

স্ট্রবেরি বাগান থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ কেজি স্ট্রবেরি তুলে বাজারে সাপ্লাই দিচ্ছেন নাজমুল হোসেন। ইতোমধ্যে ৫০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন বলে জানান তিনি। বিষমুক্ত ভাবে চাষ করা স্ট্রবেরি প্রথম দিকে ৭০০ টাকা কেজি বিক্রি হলেও এখন পাইকারি বিক্রি হচ্ছে ছোট বড় সাইজ অনুযায়ী ৪শ থেকে ৫শ টাকা।

Banglabid

বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা এসে বাগান থেকে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন। তিন মাসের ফসল হিসেবে খরচের তুলনায় লাভ অনেক বেশি। মার্চ মাস পুরোটা স্ট্রবেরি বিক্রি হবে। এতে এবার ৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করবেন এমন আশা প্রকাশ করেছেন কৃষক নাজমুল।

বাসস জানায়, নাজমুল হোসেনের স্ট্রবেরি চাষে সফলতা দেখে পাশের অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন স্ট্রবেরি চাষে। জাকস ফাউন্ডেশনে কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন শাহিন জানান, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় স্ট্রবেরি চাষে কৃষকদের উন্নত জাতের বীজ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

জয়পুরহাট জেলার আরও কিছু এলাকায় বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে বলে জানান জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন।

Reneta

জয়পুরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন জানান, জয়পুরহাট জেলায় সরকারি ও বেসরকারি সংস্থা গুলোর কারিগরি সহায়তায় এবার ১০ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে।

অধিক খাদ্য গুণাগুণ সমৃদ্ধ ফল স্ট্রবেরি চাষ করে পরিবারে  পুষ্টির চাহিদা  পূরণের পাশাপাশি বাজারে বিক্রিতে লাভবান হওয়ায় দিন দিন জেলায় স্ট্রবেরি চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা তিন ফ্লপ, অক্ষয় বললেন ‘আমার ভুল’

পরবর্তী

ভূমিকম্পে টেকনাফের কয়েকটি ভবনে ফাটল

পরবর্তী
ভূমিকম্প

ভূমিকম্পে টেকনাফের কয়েকটি ভবনে ফাটল

থিয়েটারিয়ান দলের সদস্যরা চেখভের নাটকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেখভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT