ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর-আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির মাইন পাতা অংশ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এই দাবি অস্বীকার করেছে। প্রথমবারের মতো সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিস। মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল।






