পরিবেশ

দেশের কয়েকটি বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

বৃষ্টির জন্য আকাশে ঘন কালো মেঘ জমেছে, ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়ার পরিবর্তন ও ঝড়-বৃষ্টির পূর্বাভাসের জন্য আকাশে ঘন কালো মেঘ জমেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ঢাকাসহ রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ (১৫) এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এসময় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

তবে আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…