২০২৬ বিশ্বকাপের স্পটলাইট নিজের দিকে কেড়ে রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে ও ব্রাহিম দিয়াজের মতো তরুণ ও উদীয়মান ফুটবলাররা। প্রথমবারের মতো বিশ্বকাপে এসে ভোজিনহা এবং কুরাসাওয়ের এলয় রুমের মতো গোলরক্ষকেরাও মনে ধরেছেন ফুটবলপ্রেমীদের।






