ক্রিকেট

রাঁচির পিচের মতো কিছু ‘কখনও দেখেননি’ স্টোকস

স্টোকসের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসের ক্রিকেট খেলায় ব্যাট হাতে প্রস্তুত অবস্থায় ছবি, মাঠে মনোযোগী ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে শুক্রবার সিরিজের চতুর্থ টেস্টে নামবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে রাঁচিতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ২-১এ পিছিয়ে থাকা ইংলিশদের। মহারণের আগে রাঁচির পিচ দেখে সন্তুষ্ট হতে পারেননি সফরকারী অধিনায়ক বেন স্টোকস। বলেছেন, রাঁচির পিচের মতো কখনও কিছু দেখেননি।

পিচ দেখার পর ৩২ বর্ষী অলরাউন্ডার স্টোকস বলেছেন, ‘এমন পিচ আগে কখনও দেখিনি। সেখানে কোনো ধারণাই পাইনি, সুতরাং জানি না কী হবে।’

‘যদি বিপরীত প্রান্তের একপাশে তাকান, সেখান থেকে যা দেখতে অভ্যস্ত, ভারতে বিশেষ করে সেটা ভিন্ন দেখায়। গ্রিনরুম থেকে দেখলে সবুজ এবং ঘাসযুক্ত মনে হয়, তারপর সেখানে গিয়ে ভিন্ন লাগে, কিছু ফাটলও রয়েছে।’

এমন পিচের পর দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। দলে এসেছেন ডানহাতি স্পিনার শোয়েব রশির ও পেসার অলি রবিনসন। তৃতীয় টেস্টে ৪৩৪ রানের পরাজয়ের পর একাদশে দুটি পরিবর্তন এনেছে দলটি। বাদ পড়েছেন দুই ডানহাতি, পেসার মার্ক উড ও স্পিনার রেহান আহমেদ। দলে শোয়েবের অন্তর্ভুক্তিকে ‘মজার’ উল্লেখ করেছেন স্টোকস।

৩০ বর্ষী রবিনসন গত জুলাইয়ে অ্যাশেজের তৃতীয় টেস্টের পর আর মাঠে নামতে পারেননি। ‘ব্যাক স্প্যাম’ চোটে ভুগতে থাকা পেসার চলতি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছেন।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, অলি রবিন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

বিষয়:ইংল্যান্ড উড ভারত রবিনসন রাঁচি রেহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…