বাংলাদেশ

প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে হবে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন: উপদেষ্টা আসিফ

আসিফ মাহমুদ বক্তৃতা দিচ্ছেন, ফুলের সামনে প podiumে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ মাহমুদ গণঅভ্যুত্থানের তরুণদের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার গুরুত্ব নিয়ে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিবিসি বাংলা জানিয়েছে, আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের তরুণ সমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে।

তিনি বলেন, প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।

বিষয়:আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…