চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষমুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নিয়মিত জুটি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। এ তিন অভিজ্ঞ পেসারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে তিন পেসারের একজনকেও পাওয়া যাবে না। আগেই নিশ্চিত হয়েছিল, চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স ও হ্যাজেলউডের। শেষ মুহূর্তে অজি দলে আরও এক দুঃসংবাদ যোগ হয়েছে। অভিজ্ঞ স্টার্ককেও পাওয়া যাচ্ছে না।

ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে সরে গেছেন ৩৫ বর্ষী স্টার্ক। শেষসময়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে অজিদের। নিয়মিত অধিনায়ক কামিন্স না থাকায় নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার পরও কদিন আগে হঠাৎ ওয়ানডেকে বিদায় জানান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সবমিলিয়ে অজিদের তাই পাঁচ পরিবর্তন। শন অ্যাবোট, বেন ডারউইস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সংঘ ডাক পেয়েছেন।

ঠিক কেন স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তা জানানো হয়নি। অজি পেসার সিদ্ধান্তের ব্যাপারে গোপনীয়তা রাখার অনুরোধ জানিয়েছিলেন। সেটা মেনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করতে দেখা গিয়েছিল স্টার্ককে।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যালেক্স কেরি, বেন ডারউইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘ, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানলিড স্পোর্টসস্টার্কস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT