চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার দিন নয়, শোকের দিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্স সিনেমা হলের প্রবেশদ্বার, আলো ও বিজ্ঞাপন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে শোকের মাতম বইছে। এখনও পর্যন্ত ২৭জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা প্রায় ২০০! এই ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। খোঁজ নিয়ে জানা যায়, দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো মঙ্গলবার বন্ধ রয়েছে।

এদিন বন্ধ থাকছে দেশের অভিজাত সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সেও। এক বিবৃতিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।

Banglabid

এসময় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়,“আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, স্টার সিনেপ্লেক্স আজ ২২ জুলাই (মঙ্গলবার) সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

স্টার সিনেপ্লেক্স জানায়, ২৩ জুলাই (বুধবার) থেকে পূর্বের নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

এরআগে সোমবার এক বিবৃতিতে প্রদর্শক সমিতি জানায়, উত্তরার দিয়া বাড়িতে বিমান বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যু ও আহতদের ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত।

Reneta

নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও দ্রুত সেরে উঠতে দোয়া প্রার্থনা করা হয়।

সিনেমা হল বন্ধের আহবান জানিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সকল সিনেমা হলের সকল প্রদর্শনী মঙ্গলবার (২২ জুলাই) বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরা ট্র্যাজেডিবিমান বিধ্বস্তমাইলস্টোন ট্র্যাজেডিলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT