চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমে স্টামফোর্ডের শিক্ষার্থীদের সাফল্য, ক্যাম্পাসে মিলনমেলা আয়োজিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষা
A A
স্টামফোর্ডের শিক্ষার্থীদের সমাবেশ, ক্যাম্পাসে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণমাধ্যমের মুদ্রণ, টেলিভিশন, রেডিও, অনলাইন ও নিউ মিডিয়ায় সফলভাবে কাজ করে যাচ্ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা অনুসন্ধানী সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদিকতা, মাল্টিমিডিয়া রিপোর্টিং, ডাটা জার্নালিজম, নিউজ প্রোডাকশন, নিউজ প্রেজেন্টেশন ও ডিজিটাল কনটেন্ট তৈরিতেও রাখছেন উল্লেখযোগ্য অবদান।

শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের যোগাযোগ দৃঢ় করতে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্টামফোর্ডের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত হয় “স্টামফোর্ড ইউনিভার্সিটি মিডিয়া প্রফেশনালস গেট টুগেদার-২০২৫“।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া ও রেজিস্ট্রার আবদুল মতিন।

প্রধান অতিথি বক্তব্যে ড. ফারাহনাজ ফিরোজ বলেন, গণমাধ্যম একটি চ্যালেঞ্জিং পেশা, যেখানে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সবসময় যুগোপযোগী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন, যা আমাদের গর্বিত করে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত স্টামফোর্ডের সাবেক শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা দেন। সাবেক শিক্ষার্থীরা বলেন, প্রতিযোগিতামূলক গণমাধ্যমে টিকে থাকতে হলে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, প্রযুক্তির ব্যবহার, অনুসন্ধানী দক্ষতা ও মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। তারা আরও বলেন, গণমাধ্যম দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই শুধু খবর সংগ্রহ নয়, সেটি কিভাবে উপস্থাপন করতে হবে, সেটাও জানতে হবে।

Reneta

স্টামফোর্ডের শিক্ষার্থীরা ইতোমধ্যে ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। অনেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও উন্নয়ন সংস্থায় কাজ করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন, সহকারী অধ্যাপক সামিয়া আসাদি, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক শবনম জান্নাত-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমস্টামফোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT