শিক্ষা

এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করা যাবে

ব্যক্তি মোবাইলে এসএসসি ফলের আবেদন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তি মোবাইলে এসএসসি ফলের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করছে, যা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ মে) থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ১৯ মে পর্যন্ত।

শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই আবেদনের ক্ষেত্রে প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ কাটা হবে। যেসব বিষয়ের ২টি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

বিষয়:এসএসসি পুনঃনিরীক্ষণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…