শিক্ষা

দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বার ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রধান প্রবেশদ্বার ও ভবনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলেও অন্য সব বিষয়ের পরীক্ষার রুটিন ও সময়সূচি যথারীতি ঠিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:এসএসসি পরীক্ষা স্থগিত দিনাজপুর শিক্ষা বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…