শিক্ষা

শুধু অনিয়মিতদের বুধবারের এসএসসি পরীক্ষা ২ মার্চ

শুধু অনিয়মিতদের বুধবারের এসএসসি পরীক্ষা ২ মার্চ

আগামীকাল বুধবারের (১৩ ফেব্রুয়ারি) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ক্যারিয়ার শিক্ষা পরীক্ষাটি আগামী ২ মার্চ দুপর ২টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ঢাকা, যশোর, রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ১৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার এসএসসি অনিয়মিত পরীক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষাটি ২ মার্চ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এদিকে প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এই পরীক্ষার তারিখ পরে নির্ধারণ হবে। 

বিষয়:এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…