আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বৃহৎ পরীক্ষার হলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সবাই মুখোশ পরা, শান্ত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা চলাকালীন ২০০ গজের ভেতর জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন।
নয়টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।
গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






