আন্তর্জাতিক

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের পুরনো পোস্টে যা ছিল

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের পুরনো পোস্টে যা ছিল

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার অভিযোগ ওঠা কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই কো-পাইলট ওমানের নাগরিক।

সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাম নিজেকে অত্যন্ত ধর্মপরায়ণ হিসেবে তুলে ধরতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো বিভিন্ন পোস্টেও এর প্রতিফলন দেখা গেছে।

২০২২ সালে এক্সে দেওয়া একটি পোস্টে বিয়ের জন্য পাত্রী খোঁজার অভিজ্ঞতা তুলে ধরেন হামাম। সেখানে তিনি জানান, বিয়ের পর স্ত্রীকে নিকাব পরতে হবে এবং চাকরি করা যাবে না।

তবে এসব শর্তে কোনো পাত্রী রাজি হচ্ছিলেন না বলে দাবি করেন তিনি। পরে তার মা যখন পাত্রীদের জানান যে, তার ছেলে একজন পাইলট, তখন পরিস্থিতি বদলে যায় বলে পোস্টে উল্লেখ করেন হামাম।

আরেকটি পোস্টে নারী ও পুরুষের একসঙ্গে কাজ করার বিষয়ে আপত্তি জানান হামাম। তার দাবি ছিল, এমন কর্মপরিবেশ নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

২০২২ সালে দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন করেন, কতজন সম্মানীয় ও ধর্মপরায়ণ নারী পুরুষদের সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়ে ‘ধ্বংস’ হয়েছেন এবং প্রভাবিত হয়েছেন।

এদিকে গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানটি ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ও ওমানি কো-পাইলট হামাম আল-হামানি পরিচালনা করছিলেন।

মাঝআকাশে হামাম ধারালো কোনো বস্তু দিয়ে ভারতীয় ক্যাপ্টেনকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

তবে শেষ পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয়নি। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিষয়:কো-পাইলট পুরোনো পোস্ট ফ্লাইদুবাইয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…