বিনোদন

সেই পণ্যের বিজ্ঞাপন করে প্রশংসিত শাহরুখ-অজয়-টাইগার

বিজ্ঞাপনে শাহরুখ, অজয় ও টাইগার, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার একসঙ্গে বিজ্ঞাপনে অংশগ্রহণ করে প্রশংসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গেল বছর পানমসলার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান, অজয় দেবগন ও অক্ষয় কুমার। কিন্তু বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় এই তিন তারকাকেই। সেই বিতর্ক এড়াতেই পরবর্তীতে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, বিমল ইলাচির এই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।

তবে বিতর্ক থাকা স্বত্ত্বেও বিমল ইলাচির বিজ্ঞাপন থেকে সরে যাননি শাহরুখ ও অজয়। তাইতো আবারও নতুন বিজ্ঞাপনে নাম লিখিয়েছেন এই দুই তারকা। আর অক্ষয় কুমারের পরিবর্তেই এবার নতুন বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন টাইগার শ্রফ। কয়েক দিন আগে বিজ্ঞাপনটির সম্প্রচার শুরু হয়েছে।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, অজয় দেবগন ও শাহরুখ খান হুডখোলা একটি গাড়িতে যাচ্ছেন। যাওয়ার পথে জ্যামে আটকে যান তারা। তখন ইলাচির প্যাকেট খোলেন অজয়। সেই গন্ধে মুগ্ধ হন এক তরুণী। ঘটনাস্থলে টাইগার শ্রফের দেখা মেলে। এরই মাঝে অজয়-শাহরুখকে দেখে তাদের দিকে কেশর ছুড়ে মারতে দেখা যায় টাইগারকে।

শাহরুখও পাল্টা কেশর ছোড়েন। কিন্তু সেটি গিয়ে লাগে বাইকে থাকা অ্যামাইরা দস্তুরের হেলমেটে। ভুল বুঝে শাহরুখ জিভ কাটেন। এরপর অ্যামাইরাও সেটি ছুড়ে দেন। যেটি আবার দেওয়ালে টাঙানো অজয়ের ছবিতে লাগে। এভাবেই তিনজনকে মজা করতে দেখা যায়। সর্বশেষে অজয়ের ডাকে টাইগার গিয়ে বসেন হুডখোলা গাড়িতে।

তবে পানমসলা নিয়ে এবারের বিজ্ঞাপন দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। শাহরুখ, অজয় ও টাইগারের রসায়নেরও প্রশংসা করছেন তাদের অনুরাগীরা।

বিষয়:অক্ষয় কুমার অজয় দেবগণ টাইগার শ্রফ পানমসলার বিজ্ঞাপন শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…