চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শক্তির বিচারে একটু পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারছিলেন না রফিকুল-মঈনরা। ৭১ তম মিনিটে আসে কাঙ্খিত গোল। সেই গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল বাংলাদেশের যুবারা।

সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শাহিন মিয়ার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিরাজুল ইসলাম।

ভারতের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের যুবারা। পঞ্চম মিনিটে সুযোগও পেয়ে যায় লাল-সবুজের দল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি পিয়াস আহমেদ নোভা। অষ্টম মিনিটে রফিকুল ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক।

Banglabid

প্রথমার্ধের খেলায় তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা। অন্যদিকে একের পর এক আক্রমণ করলেও বারবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার কিছুটা কমে বাংলাদেশের। রক্ষণভাগ সামলে এ অর্ধে মাঝে মাঝে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেছে শ্রীলঙ্কা। ৫১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন থিশান থুশমিকা। কিন্তু প্রতিপক্ষ অধিনায়কের দুর্দান্ত সে শট ফিরিয়ে দেন মোহাম্মদ আসিফ।

৭১ তম মিনিটে বহুল কাঙ্খিত লিড পায় বাংলাদেশ। শাহিন মিয়ার বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরাজুল।

Reneta

অতিরিক্ত সময়ে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন বাংলাদেশ। মিরাজুলের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। এছাড়া ফাঁকা বল পেয়েও সুযোগ নষ্ট করেছেন রফিকুল ইসলাম। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফবাংলাদেশমিরাজুললিড স্পোর্টসশাহিনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ: গ্যাস সংকটে শঙ্কা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT