চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল টেস্টে দ্বিতীয় দিনটা শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টে প্রথম দিনটা এগিয়ে থেকে শেষ করেছিল অস্ট্রেলিয়া। মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে স্পিন সহায়ক উইকেটে ভালো শুরুই পেয়েছিল সফরকারীরা। কিন্তু দ্বিতীয় দিনে এসে পাশার দান উল্টে দিল শ্রীলঙ্কা। আগের দিনের ২৯৮ রানের সাথে এদিন মাত্র ৬৬ রান যোগ করতেই অজিদের বাকি পাঁচ উইকেট তুলে নেন রাজিথা-জয়সুরিয়রা। এরপর ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের হতাশ করেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে অজিদের চেয়ে এখনো ১৮০ রানে পিছিয়ে করুনারত্নের দল।

প্রথম দিনে সেঞ্চুরি ছুঁয়ে ফেলা স্মিথ দ্বিতীয় দিনেও শুরুটা করেছিলেন দারুণ। তবে উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দেয়ার কেউ ছিল না। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৩১ রান যোগ করতেই অ্যালেক্স ক্যারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওভার পরে মিচেল স্টার্ককে ফেরান প্রবথ জয়সুরিয়া।

৫ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রাজিথা। শেষ উইকেটে সোয়েপসনকে নিয়ে ১৯ রান যোগ করে সফরকারীদের ৩৫০ পার করান স্মিথ। থিকশানার বলে সোয়েপসন এলবিডব্লিউ হলে ৩৬৪ রানে থামে অজিদের ইনিংস। ১৬ চারে ১৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাঁড়েন স্মিথ।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন জয়সুরিয়া। ২ উইকেট নিয়ে তার পরেই আছেন রাজিথা। একটি করে উইকেট পেয়েছেন মহেশ থিকশানা ও রমেশ মেন্ডিস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে পাথুম নিসাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। পরের উইকেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে নিয়ে ১৫২ রানের জুটি গড়ে লঙ্কানদের শক্ত ভিত এনে দেন দিমুথ করুনারত্নে।

Reneta

৮৬ রান করে সোয়েপসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন করুনারত্নে। ততোক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে। দিনের বাকি সময়টা ম্যাথুজকে সাথে নিয়ে নির্বিঘ্নে পার করে দেন মেন্ডিস।

৮৪ রানে অপরাজিত থেকে সোমবার তৃতীয় দিনের খেলায় মাঠে নামবেন মেন্ডিস। উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দেবেন ৬ রান করা ম্যাথুজ।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুনারত্নেজয়সুরিয়ামেন্ডিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT