চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্ট খেলে অবসর নিচ্ছেন করুনারত্নে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শততম টেস্টে ব্যাটিং করছেন ক্রিকেটার করুনারত্নে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর নিতে চলেছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে দ্বিতীয় টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ৩৬ বর্ষী ওপেনার। যা তার ক্যারিয়ারের শততম টেস্ট।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওয়ার্ন-মুরালিধরন সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন করুনারত্নে।

শেষের মতো করুনারত্নের শুরুটাও হয়েছিল গলে। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। মাঝখানে একবার বাদ পড়লেও পরে ধীরে ধীরে টেস্ট দলে আস্থার প্রতীক হয়ে ওঠেন। এপর্যন্ত ৯৯ টেস্ট খেলে ৩৯.৪০ গড়ে ১৬ সেঞ্চুরিসহ ৭ হাজার ১৭২ রান করেছেন এ বাঁহাতি। সাদা পোশাকে ১৬টি সেঞ্চুরি ও ৩৯ ফিফটি আছে তার। লঙ্কানদের হয়ে ওয়ানডে খেলেছেন ৫০টি।

Banglabid

অবসর ঘিরে করুনারত্নে বলেছেন, ‘প্রথম টেস্টের পর বোর্ডকে জানিয়ে দিয়েছিলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছে আমার শেষ। আমার মনে হয়েছে বিদায় বলার এটাই সঠিক সময়। কারণ পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র বিবেচনায় আরও তিন-চার তরুণ ক্রিকেটার দলে আসতে পারে। তাছাড়া এই ম্যাচ হচ্ছে গলে, যেখানে আমার অভিষেক হয়েছিল। তাই এখানে শেষ করতে পারলে আমার জন্য দারুণ কিছু হবে।’

অস্ট্রেলিয়ার সিরিজের পর ২০২৬ সালে মে মাস পর্যন্ত আর মাত্র ২টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। এ কারণেই নতুনদের সুযোগ দিতে অবসরের পথে হেঁটেছেন করুনারত্নে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরুনারত্নেগল টেস্টলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT