চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে ঢুকে কিউইদের বেশ চাপেই রেখেছেন লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে দারুণ উজ্জীবিত লঙ্কান বোলাররা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৫ রান তোলার পর তাদের পেসারদের দাপটে ১৫৫ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ধুঁকছে স্বাগতিক কিউইরা, দ্বিতীয় দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে তারা।

ক্রাইস্টচার্চে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টস হেরে বৃহস্পতিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। আগেরদিনের ৬ উইকেটে ৩০৫ রানের সঙ্গে শুক্রবার আর কেবল ৪০ যোগ করে বাকি ৪ উইকেট হারায় দিমুথ করুনারত্নের দল।

দিনের শুরুতে কিউই দুই পেসার টিম সাউদি ও ম্যাট হেনরি লঙ্কানদের শেষ ৪ উইকেট তুলে নেন। ২২ রান করা কাসুন রাজিথা ও ১৩ রান করা প্রবাথ জয়াসুরিয়াকে ফেরান ম্যাট হেনরি। ধনঞ্জয়া ডি সিলভা আউট হন ৪৬ রান করে। ডি সিলভা ও শেষ ব্যাটার আসিথা ফের্নান্দোকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন অধিনায়ক সাউদি।

নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫বার পাঁচ বা ততোধিক উইকেট তোলার কৃতিত্ব দেখালেন সাউদি। হেনরির ৪ উইকেটের সঙ্গে একটি উইকেট নেন মিচেল ব্রেসওয়েল।

জবাবে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটি ভাঙে ৬৭ রানে। ৩০ রান করা ডেভন কনওয়েকে সাজঘরে ফেরান আসিথা। পরে দলীয় ৯ রান যোগ হতেই আউট হন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস।

বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার টম ল্যাথাম। টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে ৬৭ রান ফেরেন তিনি। শেষদিকে ৭ রান করা টম ব্লান্ডেল আউট হলে চাপে পড়ে স্বাগতিক দল। ড্যারিল মিচেলের ৪০ রানের সঙ্গে ব্রেসওয়েল ৯ রান করে অপরাজিত আছেন।

Reneta

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও আসিথা ফের্নান্দো। কাসুন রাজিথা নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুনারত্নেলিড স্পোর্টসল্যাথামসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT