ক্রিকেট

বিশ্বকাপে ‘অভিজ্ঞতা’ প্রাধান্য দেবে শ্রীলঙ্কা

টি-টুয়েন্টি আসর

শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপে অভিজ্ঞতার উপর নির্ভর করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে জুনে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে অভিজ্ঞদের পাঠাতে চায় দেশটি। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।

প্রধান নির্বাচক থারাঙ্গার কথা অনুযায়ী, ‘টি-টুয়েন্টিতে উইকেট নেয়ার মতো কাউকে আমাদের দরকার। সেজন্যই আমরা দুনিথ ওয়াল্লাগের পরিবর্তে জ্যাফরি ভ্যানডার্সেকে দলে এনেছি। আমাদের মনে হয়েছে টি-টুয়েন্টিতে জ্যাফরি বেশ আক্রমণাত্মক বোলার।’

২০১৪ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের জন্য অভিজ্ঞ উইকেটকিপার নিরোশান ডিকেভেল্লাকে দলে এনেছে। এ সম্পর্কে সাবেক ওপেনার বলেছেন, ‘পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার চোটের কারণে আমরা এমন কাউকে খুঁজছিলাম যে টপঅর্ডারে ব্যাট করতে পারবে। আমরা শেভন ড্যানিয়েল এবং লাসিথ ক্রুসপুল, ডিকেভেল্লাকে দেখেছি। তাদের মধ্যে প্রথম দুজন বেশ তরুণ। তাদের সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের কারণে নির্বাচন করা বেশ কঠিন ছিল।’

‘আমরা অধিনায়ক, কোচের সাথে কথা বলেছি এবং তারা মনে করেছে ডিকেভেল্লা ভালো হবে। কারণ আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সামনে আগাচ্ছি এবং তার অভিজ্ঞতা বেশ কাজে দেবে।’

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বিশ্বকাপ থারাঙ্গা যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…