ক্রিকেট

শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট সরতে পারে গলে

শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কদের গলে টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ থেকে গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৪ জুলাই থেকে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরুর কথা থাকলেও শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তা শঙ্কার মুখে পড়েছে।

কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আয়োজন করার কথা ছিল। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলাটি গলেই হতে পারে।

যদিও গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় বড় আকারের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেট ম্যাচগুলো হুমকির মুখে পড়েনি। নির্বিঘ্নেই টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে গিয়েছে অস্ট্রেলিয়া।

তবে গত সপ্তাহে রাজধানী কলম্বোর রাস্তায় বিক্ষুব্ধ জনতা আবারো নেমে আসায় টেস্ট ম্যাচ আয়োজন করা চ্যালেঞ্জিং হতে পারে বলে তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

গত ৯ জুলাই অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গলে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছিল। যদিও তা কলম্বোর মতো এত বড় আকারে ছিল না।

দ্বীপরাষ্ট্রটির ক্রিকেট বোর্ড আগস্টের প্রথম সপ্তাহে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তাদের লক্ষ্য ছিল এশিয়া কাপের আয়োজন করা। সবকিছুই এখন প্রবলভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টি-টুয়েন্টি ও তিনটি ওয়ানডে কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে হয়েছিল। তখন থেকেই কলম্বোতে রাজনৈতিক বিক্ষোভের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিষয়:কলম্বো গল শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…