টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিস সিলভারউড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক ও ওপেনারর সনাৎ জয়সূরিয়াকে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড রোববার তাকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে।
আগামী দুই সিরিজের জন্য দায়িত্বে থাকবেন ৫৫ বর্ষী সাবেক ব্যাটার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর ইংল্যান্ডে যাবে শ্রীলঙ্কা। ওই সিরিজেও দায়িত্ব সামলাবেন জয়সূরিয়া। এ সময়ের মধ্যে সিলভারউডের উত্তরসূরি খুঁজবে এসএলসি।
জয়সূরিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে কনসালটেন্টের দায়িত্বে ছিলেন। শ্রীলঙ্কার হাই-পারফরম্যান্স সেন্টারেরও দায়িত্বে ছিলেন তিনি।








