ক্রিকেট

এশিয়া কাপ বাংলাদেশে আসার সম্ভাবনা ক্ষীণই ছিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্সে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বসছে না এশিয়া কাপের এবারের আসর। আয়োজক লঙ্কান বোর্ড টি-টুয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটি নিজ দেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিতের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আসরটি বাংলাদেশে আসার সম্ভাবনা অল্পই ছিল।

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে কিনা সেটি নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। বাংলাদেশ আয়োজক হিসেবে থাকতে পারে বলে খবর হয়েছিল। কিন্তু ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার প্রেক্ষাপট বিবেচনায় আসরটি সরিয়ে আমিরাতে নিয়েছে শ্রীলঙ্কা।

আমিরাতের দুটি শহর দুবাই ও শারজাহয় হবে নয় দলের আসরটি। সেক্ষেত্রে লঙ্কান বোর্ডের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করেন যেখানে আয়োজকদের লাভবান হওয়ার সুযোগ বেশি সেখানেই করা উচিত আয়োজন।

রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘বাংলাদেশে যদি আমরা করতে চাই আয়োজন, করতে পারব না তা না। এখানে আমাদের প্রস্তুতির ইস্যু না। যেহেতু শ্রীলঙ্কা আয়োজক দেশ, দেখা যাক তারা কোথায় করতে চায়। আমার মতে যেখানে করলে ওরা লাভবান হবে সেখানেই করা উচিত। সেদিক থেকে বাংলাদেশে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।’

বিষয়:আরব আমিরাত এশিয়া কাপ ২০২২ তামিম ইকবাল পাপন বিসিবি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…