চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরায়েলি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, আন্তর্জাতিক লিড নিউজ
A A
শোকাহত নারী ও শিশুরা শোকে ভেঙে পড়েছেন, একে অন্যকে সমবেদনা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে একটি আলোচক দল পাঠাচ্ছে ইসরায়েল। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু আলোচক দলকে আলোচনায় অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন। রবিবার কাতারের রাজধানী দোহায় তাদের একটি দল যাবে।

আজ রবিবার (০৬) সকালে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কাতারের প্রস্তাবে হামাস যে পরিবর্তনগুলো করার অনুরোধ করছে তা গত রাতে পৌঁছে দেওয়া হয়েছে। ইসরায়েল বলছে, তাদের কাছে তা অগ্রহণযোগ্য। তবে কী পরিবর্তনের অনুরোধ করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

শুক্রবার হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আনা একটি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, যার মধ্যে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে, যা ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের মারাত্মক আক্রমণের সম্ভাব্য অবসানের আশা পুনর্জীবিত করেছে।

ইসরায়েলের গাজা অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং কমপক্ষে ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছে।

Reneta

অব্যাহত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অঞ্চলটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। দুর্ভিক্ষের আশঙ্কাও প্রবল।

হামাস বলেছে, যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলকাতারযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT