বিনোদন

যে মামলায় ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

অভিযুক্ত ব্যক্তি স্কুইড গেমের কারাদণ্ডের মামলায় জেলখানায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুইড গেমের মামলায় জেলখানায় থাকা একজন ব্যক্তি, অন্যরা পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ খ্যাত ৮০ বছর বয়সী কোরিয়ান অভিনেতা ও ইয়াং সু।

জানা গেছে, যৌন হেনস্তার মামলায় অভিনেতাকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এর আগে ২০২২ সালে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক নারী। তারই প্রেক্ষিতে অভিনেতাকে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত।

২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে সেই নারী অভিযোগ দায়ের করেন ২০২২ সালে। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন ওই অভিনেতা। কিন্তু আদালতে সেই মামলা চলতে থাকে। অভিনেতা নিজেকে বরাবর নির্দোষ দাবি করেন।

২০২৪ সালে আদালত থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযোগকারীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। কারণ তিনি বিষয়টা নিয়ে বেশি শোরগোল করতে চান না। কিন্তু আদালত এই মামলায় রায় ঘোষণা করে অভিনেতাকে দোষী সাব্যস্ত করেছে। এক্সপ্রেস টিব্রিউন

বিষয়:জনপ্রিয় সিরিজ স্কুইড গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…