বাংলাদেশ

কলকাতা ও শিলিগুড়িতে চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র

কলকাতা ও শিলিগুড়িতে চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন জমা দিতে পারবেন ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক ও দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদনে সহায়তা দিতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে আউটসোর্সিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিসেসকে (এসজিজিএস) নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করবে।

কলকাতা ও শিলিগুড়িতে চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র
ছবি: সংগৃহীত

কলকাতার সল্টলেক সিটির সেক্টর-৫-এর ইপি ও জিপি ব্লকের ওয়াই-১৩ নম্বর প্লটে অবস্থিত সিমসিস টাওয়ারে একটি কেন্দ্র চালু হবে। অপর কেন্দ্রটি চালু হবে দার্জিলিং জেলার শিলিগুড়ির সেভক রোডে অবস্থিত সিটি মলের প্রথম তলায়।

সংশ্লিষ্ট পাঁচ রাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধা অনুযায়ী এই দুটি কেন্দ্রের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

বিষয়:বাংলাদেশি ভিসা ভারতীয় নাগরিক ভিসা আবেদন কেন্দ্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…