বিনোদন

মতিয়া বানু শুকুর চিকিৎসায় চ্যানেল আইয়ে ‘ডুব সাঁতার’

মতিয়া বানু শুকুর চিকিৎসায় চ্যানেল আইয়ে ‘ডুব সাঁতার’

দুরারোগ্য ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মতিয়া বানু শুকু। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা।

তার চিকিৎসার ব্যয় নির্বাহে মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে পরিবার। এ লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর, শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। এতে দেখানো হবে মতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুব সাঁতার’। এই বিশেষ প্রদর্শনী থেকে প্রাপ্ত বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ মতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

মতিয়া বানু শুকুর চিকিৎসায় চ্যানেল আইয়ে ‘ডুব সাঁতার’এ আয়োজনের মাধ্যমে মেধাবী এই নির্মাতার চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছে তার পরিবার।

মতিয়া বানু শুকু বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন পরিচিত নির্মাতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক। তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা।

দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছেন এই গুণী নির্মাতা।

বিষয়:কিডনি জটিলতা ক্যানসার চিকিৎসা ডুব সাঁতার প্রদর্শনী মতিয়া বানু শুকু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…