ক্রিকেট

সাকিব-মোস্তাফিজের সঙ্গে ফিরলেন সৌম্য

শেষ দুই ম্যাচের স্কোয়াড

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ও শাকিব আল হাসান উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য সরকার ও শাকিব আল হাসান ক্রিকেট মাঠে আনন্দিত ও উদযাপন করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টুয়েন্টির দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। না খেলেই বাদ পড়েছেন প্রথম তিন ম্যাচের দলে থাকা আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। পেসার শরিফুল ইসলামকে দেয়া হয়েছে বিশ্রাম।

চট্টগ্রামে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দল দুপুরে ঢাকায় ফিরছে। আগামী ১০ ও ১২মে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।

ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। আইপিএল থেকে ফিরে মোস্তাফিজও ছিলেন বিশ্রামে।

সৌম্য সরকার চোটের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের আগে দলে ফিরলেন। এই সিরিজ শেষেই ঘোষণা করা হবে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিষয়:বাংলাদেশ দল বাংলাদেশ-জিম্বাবুয়ে মিরপুর মোস্তাফিজ সাকিব সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…