স্পোর্টিং সিপি থেকে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন সুইডেনের তারকা স্ট্রাইকার ভিক্টর গায়কোরেস। গানাররা অনেক দিন ধরেই তার উপর নজর রেখেছিল। ২৭ বর্ষী এ তারকা খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগ দলের সাথে পাঁচ বছরের চুক্তি করেছেন।
আর্সেনাল এবং পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন তিনি। পারফরম্যান্স সম্পর্কিত কিছু বিষয় নিয়ে মতবিরোধের কারণে ক্লাব দুটির চুক্তিতে দেরি হয়েছে। স্পোর্টিং সিপি থেকে ৬৩ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৯০৩ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকায় আর্সেনালে যোগ দিচ্ছেন ভিক্টর। পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ১৪৩ কোটি ৩৮ লাখ টাকার বোনাসও যোগ হবে এর সাথে।
গায়কোরেসের সাথে চুক্তির প্রসঙ্গে আর্সেনালের বস মিকেল আর্তেতা বলেছেন, ‘ভিক্টরের অনেক গুণাবলী আছে। সে দ্রুতগতির এবং শক্তিশালী খেলোয়াড়, ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে অবিশ্বাস্য গোল করার ক্ষমতা রয়েছে। সে গোল করার ক্ষেত্রে খুবই নিখুঁত শট নেয়। তার বুদ্ধিমত্তা বক্সে তাকে ক্রমাগত বিপক্ষ দলের জন্য হুমকি করে তোলে।’
গায়কোরেসকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত এ স্প্যানিশ কোচ, ‘তার পারফরম্যান্স এবং গোলের ক্ষেত্রে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে তা অসাধারণ। তার গোল করার ক্ষেত্রে তার অবদানই পক্ষে কথা বলে।’
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্টা বলেছেন, ‘ভিক্টর গায়কোরেসকে ক্লাবে আনতে আমরা যে চমৎকার চুক্তি শেষ করেছি তাতে খুবই আনন্দিত। সে একজন ব্যতিক্রমী প্রতিভা এবং ধারাবাহিকতা সম্পন্ন সেন্টার ফরোয়ার্ড। তার যথেষ্ট গুণাবলী এবং জয়ের মানসিকতা রয়েছে। তার শারীরিক গঠন, বুদ্ধিমত্তা এবং কাজের নীতি আমাদের দৃষ্টিভঙ্গির করে নেয়।’
গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সৌদি প্রো লিগের দলগুলো তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। এর আগে সোয়ানসি সিটি, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে ইংলিশ ফুটবলে অভিজ্ঞতা অর্জন করেছেন।
২০২৪-২৫ মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে সকল প্রতিযোগিতায় ৫৪ গোল করেছেন ভিক্টর। ২০২৩ সালে চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি থেকে পর্তুগীজ ক্লাবে যোগদানের পর পর্তুগালের লিগে ৬৬টি ম্যাচে মোট ৬৮টি গোল করেছেন, যার মধ্যে গত মৌসুমেই ৩৯টি।







