চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় গাইবেন রাহাত ফতেহ আলী

টিকেটের অর্থ যাবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইতে আসছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত ‘ইকোস অব রেভোল্যুশন’ নামের এই কনসার্ট নিয়ে ইতিমধ্যে দিনক্ষণ গুনতে শুরু করেছেন শ্রোতাদর্শকরা!

এরইমধ্যে সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে কনসার্টের টিকেট বিক্রি! কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে ‘ইকোস অব রেভোল্যুশন’ এর টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ভিআইপি টিকেটের দাম ১০ হাজার টাকা, ফ্রন্ট রো টিকেটের দাম সাড়ে ৪ হাজার টাকা এবং জেনারেল টিকেটের দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা!

আয়োজকদের একজন সাদেকুর রহমান সানি চ্যানেল আই অনলাইনকে জানান, কনসার্টের টিকেট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘গেট সেট রক’ নামক একটি প্রতিষ্ঠান।

সানি জানান, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী এই চ্যারিটি কনসার্টটির উদ্যোগ নেন। কনসার্ট থেকে আয়কৃত অর্থ ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশের কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড পারফর্ম করবে। এরমধ্যে আছে আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে বলে জানানো হয়। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

Reneta

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অফ জুলাই’ প্লাটফর্মটি জুলাই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। স্মারকে সংস্থাটির পক্ষ থেকে এটির সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব সারজিস আলম স্বাক্ষর করেন।

‘ইকোস অব রেভোল্যুশন’-এর প্রধান আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি। সদস্য হিসেবে রয়েছেন সাদিকুর রহমান সানি, মো. হাছিবুল হাসান হাছিব, মো. নুর এ আলম চৌধুরী, মো. জাফর আলী, মো. ওয়াহিদ উজ জামান, শাদমান নাজিব এবং রাইয়ান রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মি স্টেডিয়ামজুলাইজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনরাহাত ফতেহ আলীলিড বিনোদনস্পিরিটস অব জুলাই
শেয়ারTweetPin

সর্বশেষ

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT