বাংলাদেশ

আর্মি স্টেডিয়ামে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আকর্ষণীয় দিক হিসেবে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য। তাদের সুশৃঙ্খল পরিবেশনা ও কুচকাওয়াজ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

বিষয়:আর্মি স্টেডিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমান বিপ্লব ও সংহতি দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…