পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার বাদ যোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কর্মচারীরাও মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।







