১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ এর ৬০ বছর পূর্তিতে, এর বিশেষ প্রদর্শনী হবে চ্যানেল আই ও ওটিটি প্ল্যার্টফম আইস্ক্রিনে। মঞ্চনাটক শান্তি নিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির আহমেদ। বিশেষ প্রদর্শনী নিয়ে দারুণ অনুভূতি জানিয়ে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন বলেছেন, এর মধ্যদিয়ে সেসময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে জানতে পারবে তরুণ প্রজন্ম।







