বিনোদন

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়

বাংলাদেশি সংগীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপন করতেই এই আয়োজন

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়, নতুন পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুয়াদ, দামীর ও সঞ্জয় মঞ্চে পারফরম্যান্সের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আধুনিক বাংলা সংগীতে অন্যতম নাম ফুয়াদ আল মুকতাদির। একাধারে তিনি জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। দীর্ঘদিন পর ঢাকার শ্রোতা দর্শকদের জন্য মঞ্চে ফিরছেন তিনি। সঙ্গে থাকবেন দুই তরুণ শিল্পী দামীর ও সঞ্জয়!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানায়, বাংলাদেশি সংগীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপনের উদ্দেশ্যে ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে আগস্টের শেষ দিন, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।

ফুয়াদ ছাড়াও বাকি দুই শিল্পী বাংলাদেশের বাইরে সাফল্য অর্জন করেন। তারা বিশ্বজুড়ে তরুণ সংগীতশিল্পীদের অনুপ্রেরণা। ঢাকার আলোকিতে বিশেষ এই কনসার্টে একত্রিত হবেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি উপভোগ করতে অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে। দুই ধরনের টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ প্রবেশ মূল্য ৯০০ টাকা এবং ভিআইপি প্রবেশ মূল্য ২২০০ টাকা।

বিষয়:কনসার্ট গান ফুয়াদ সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…