বাংলাদেশ

‘ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নিবেন’

সংবিধান অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নিবেন, ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নিবেন, প্রধান আলোচক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ ৪ আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনারের মরদেহ পাওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গেছেন। ভারতের পুলিশও কাজ করছে।

‘শুধু ডেড বডিটা ছাড়া সব ইনফরমেশন- যারা যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা খুন করেছেন সব কিছুরই খবর আমরা পেয়েছি। তারা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই বাকি আছে। আর সবকিছুই আমাদের কাছে চলে আসছে।’

মরদেহ না পেলে তার আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’

এ বিষয়ে স্পিকারকে আপনারা অবহিত করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’

মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’

এ সময় ঈদের আগে ও পরের ৩ দিন সড়ক মহাসড়কে যাত্রী ও পচনশীল পণ্য ছাড়া অন্য কিছু পরিবহন করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সারাদেশে ৪ হাজার ৪৬০টি পশুরহাট বসবে। এ সময় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুবাহী পরিবহনের গায়ে যাত্রা ও গন্তব্যের স্থান লিখতে হবে। রাস্তার ওপরে কোনো পশু নামানো যাবে না।

বিষয়:এমপি আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…