চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ সুপার কাপে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বার্সেলোনা। একে তো ‘ক্ল্যাসিকো’য় হার, তার মধ্যে শিরোপা হাতছাড়া, বেশ পোড়াচ্ছে বার্সা কোচ জাভি হার্নান্দেজকে। বড় ব্যবধানে হারের পর অবশ্য সমর্থকদের কাছে ক্ষমাই চেয়ে বসলেন জাভি, দল দ্রুতই ঘুরে দাঁড়াবে বলেও আত্মবিশ্বাসী তিনি।

সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে জাভি হার্নান্দেজের দলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল।

ম্যাচ শেষে জাভির কণ্ঠে ছিল আত্মসমর্পণ ও অসহায়ত্বের সুর। বলেছেন, ‘আমি হতাশ ও বিষণ্ণ। এই ম্যাচটি ঘিরে আমাদের অনেক আশা ছিল, অনেক উদ্যম ছিল। তবে ম্যাচটি আসলে আমাদের খারাপ খেলাগুলোর মধ্যে একটি ছিল। আমরা খুব খারাপভাবে শুরু করেছি। সেখান থেকেও আমাদের ম্যাচে ফেরার মতো সক্ষমতা ছিল। কিন্তু ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর জিনিসগুলো কঠিন হয়ে উঠে।’

‘ম্যাচে খুব একটা স্বস্তিতে থাকতে পারিনি আমরা। ফাইনালে যেধরনের পারফরম্যান্স করা উচিত, বিশেষ করে মাদ্রিদের বিপক্ষে, আমরা তা পারিনি। পাল্টা আক্রমণে আমাদের অনেক ক্ষতি করে দেয় মাদ্রিদ। আজ আমাদের ফুটবলের তিক্ত দিকটিকেই সঙ্গী করতে হবে।’

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, কারণ আমাদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন ছিল। আমরা কোনো সময়েই স্বাচ্ছন্দ্যবোধ করিনি, আধিপত্য বিস্তার করেছি। তবে এই ক্লাবের হয়ে অনেক পরাজয়ের অভিজ্ঞতা তো আমার আছে। আমার বিশ্বাস বার্সা ঘুরে দাঁড়াবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT